মাগুরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি আটক

মাগুরা জেলা ছাত্রদলের সহ-সভাপতিকে আটক করেছে (ডিবি) পুলিশ। মাগুরায় ভোট কেন্দ্রে সহিংসতা-নাশকতার পরিকল্পনার অভিযোগে মাগুরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো: সজিব শেখকে (৩১) আটক করেছে গোয়েন্দা পুলিশ। সজিব শেখ মাগুরা শহরের পুলিশ লাইন এলাকার মো: মোসলেম শেখের ছেলে। আজ শুক্রবার (৫ জানুয়ারি) জেলা পুলিশের সংবাদ মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সংবাদ মাধ্যমে পুলিশ সুপার মো: মশিউদ্দৌলা রেজা সাংবাদিকদের বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে দিকে গোপন তথ্যের ভিত্তিতে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো: সজিব শেখকে তার নিজ বাসা থেকে আটক করা হয়। আটকের পর তার মোবাইল ফোন বিশ্লেষণ করে ও তার স্বীকারোক্তির মতে ভোটের দিন কেন্দ্র ভিত্তিক নাশকতা ও সহিংসাতার পরিকল্পনার তথ্য পাওয়া যায়।
তিনি আরও জানান, আটককৃত সজিবের বিরুদ্ধে দুই’টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সম্প্রতি সময়ে সে জামিনে মুক্তি পায়। সজিব ও তার সহযোগী নেতাকর্মীরা এলাকায় প্রবেশ করতে শুরু করেছে।
জেলা পুলিশ সুপার আরও জানান, নির্বাচনে উৎসবমুখর পরিবেশে দেশের সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে আমাদের ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো ধরণের নাশকতা ও সহিংসাত মোকাবিলায় জেলা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনী সক্ষম ও সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার লক্ষ্যে ৫ হাজার ৬৮ জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

সাবেক স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক দিবস ঘোষণা বিএনপির

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

