সুন্দরবনে হরিণ ও শূকরের মাংসসহ গ্রেপ্তার ১

সুন্দরবনে অভিযান চালিয়ে মো: ইয়াসিন হাওলাদার নামের এক শিকারীকে গ্রেপ্তার করেছে বনরক্ষীরা। এসময় তার কাছ থেকে ২০ কেজি হরিণ ও ২০ কেজি শূকরের মাংস জব্দ করা হয়েছে। সোমবার (০১ এপ্রিল) রাতে শরণখোলা উপজেলার রেঞ্জের চরখালী এলাকার বন থেকে ওই শিকারীকে গ্রেপ্তার করা হয়।
সুন্দরবনে হরিণ ও শূকরের মাংসসহ গ্রেপ্তারের বিষয়ে শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) শেখ মাহাবুব হাসান জানান, পাথরঘাটা উপজেলার চরদুয়ানি এলাকার ১টি চোরা শিকারী দল চরখালীর গহিন বনে হরিণ শিকারে লিপ্ত হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে চরখালী টহল ফাঁড়ির বনরক্ষীরা জানতে পেরে অভিযান চালিয়ে চরদুয়ানি এলাকার শিকারি ইয়াসিনকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারী দলের আরও ৪ সদস্য ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত শিকারির নৌকা তল্লাশি করে ২০ কেজি হরিণ ও ২০ কেজি শূকরের মাংস এবং ১ বস্তা ফাঁদ পাওয়া যায়। গ্রেপ্তারকৃত শিকারির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক শিকারিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

