এইচএসসি পরীক্ষায় ফেল করেছেন সেই আনিসা

মায়ের অসুস্থতার কারণে দেখিয়ে কেন্দ্রে দেরিতে আসায় পরীক্ষা না দিতে পারা সেই আনিসা আহমেদ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই শিক্ষার্থী বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে ফেল করেছেন।
আনিসা আহমেদ ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তিনি মানবিক বিভাগের পরীক্ষার্থী ছিলেন।
রাজধানীর মিরপুরের সরকারি বাঙলা কলেজ আনিসার পরীক্ষা কেন্দ্র ছিল। মা অসুস্থ থাকায় দেড় ঘণ্টা দেরিতে কেন্দ্রে এসে ঢুকতে না পেরে তার কান্নাকাটির দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এরপর মানবিক বিবেচনায় তাকে পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি ওঠে। পরে শিক্ষা মন্ত্রণালয় তার বিষয়ে মানবিক সিদ্ধান্ত নেবে বলে জানায়। পরে বিষয়টি সঠিক নয় জানিয়ে সিদ্ধান্ত বাতিল করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বন্যা ও দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

১৫ জুন থেকে মিলবে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র

একাদশ শ্রেণিতে ভর্তি’র নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর

এসএসসিতে রাজশাহী বোর্ডে সব দিক দিয়ে সেরা বগুড়া

‘৭১-২৪’ নিয়ে বিতর্ক, প্রদর্শনী থেকে শিল্পকর্ম সরাল রাবি প্রশাসন

এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬

সকালে সন্তানের জন্ম দিয়ে দুপুরে এইচএসসি পরীক্ষা দিলেন মা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল

