এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের সময়সূচি প্রকাশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রবেশপত্র বিতরণের সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
সম্প্রতি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৫ ও ৬ এপ্রিল কেন্দ্রসচিবদের মধ্যে প্রবেশপত্র বিতরণ করা হবে। এরপর ৭ এপ্রিল সংশ্লিষ্ট কেন্দ্রসচিবরা তাদের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছে এসব প্রবেশপত্র হস্তান্তর করবেন।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রবেশপত্র হাতে পাওয়ার পর তা ভালোভাবে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধরনের ভুল ধরা পড়লে তা সংশোধনের জন্য ৮ থেকে ১৯ এপ্রিলের মধ্যে নির্ধারিত প্রক্রিয়ায় উপপরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভুল সংশোধন না করলে পরবর্তীতে পরীক্ষায় কোনো জটিলতা তৈরি হলে তার দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকেই নিতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়, প্রবেশপত্র সংগ্রহের ক্ষেত্রে কেন্দ্রসচিব নিজে অথবা তার অনুমোদিত কোনো শিক্ষক স্বাক্ষরসহ বোর্ড থেকে তা গ্রহণ করতে পারবেন। শিক্ষক ছাড়া অন্য কাউকে এ দায়িত্ব দেওয়া যাবে না।
জেলাভিত্তিক বিতরণ সূচি অনুযায়ী, ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর ও টাঙ্গাইল জেলার প্রবেশপত্র ৫ এপ্রিল দেওয়া হবে। আর নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার প্রবেশপত্র বিতরণ করা হবে ৬ এপ্রিল।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

১৫ জুন থেকে মিলবে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের খবর ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়

এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম, শরীরে ৫১ সেলাই

বগুড়ায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক

জাবিতে দোকানের মালিকানা নিয়ে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৯

একাদশ শ্রেণিতে ভর্তি’র নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর

এসএসসিতে রাজশাহী বোর্ডে সব দিক দিয়ে সেরা বগুড়া

‘৭১-২৪’ নিয়ে বিতর্ক, প্রদর্শনী থেকে শিল্পকর্ম সরাল রাবি প্রশাসন

এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬

