স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

কোটা সংস্কার দাবির আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলোর নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ১১ আগস্ট (রবিবার) থেকে ৮ সেপ্টেম্বর (রবিবার) স্থগিত হওয়া লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। বৃহস্পতিবার (০১ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সময়সূচি প্রকাশ করেছে।
আগামী ১১ আগস্ট ভূগোল (তত্তীয়) ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। একই দিনে বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) ২য় পত্র, আরবি ২য় পত্র ও পালির ২য় পত্রের পরীক্ষা।
এর আগে, এ বিষয়ে বৃহস্পতিবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনায় জানানো হয়, ৪ আগস্ট (রবিবার) থেকে অনুষ্ঠেয় সকল শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষাগুলো স্থগিত করা হলো। আগামী ১১ আগস্ট থেকে স্থগিত করা পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

একাদশ শ্রেণিতে ভর্তি’র নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর

এসএসসিতে রাজশাহী বোর্ডে সব দিক দিয়ে সেরা বগুড়া

‘৭১-২৪’ নিয়ে বিতর্ক, প্রদর্শনী থেকে শিল্পকর্ম সরাল রাবি প্রশাসন

এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬

সকালে সন্তানের জন্ম দিয়ে দুপুরে এইচএসসি পরীক্ষা দিলেন মা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল

শেরপুরে শিক্ষার্থী নেই মাদ্রাসায়, তবুও যাচ্ছে সরকারি বই!

সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

