আমি আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমণি

চিত্রনায়িকা পরীমণি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ এর দশম পর্বে বলেছেন, তিনি মোট ১০০ জন বাচ্চার মা হতে চান। পর্বে তিনি উল্লেখ করেছেন যে ইতোমধ্যে তিনি পুণ্য ও প্রিয়মের মা এবং এখন সন্তানদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করছেন।
পরীমণি রুম্মান রশীদ খানের সঞ্চালিত ওই প্রায় ১০০ মিনিটের কথোপকথনে বলেছিলেন, এখন তিনি অনেক ভেবেচিন্তে কাজ করেন, আগে যা করতেন না এবং তিনি নিজেকে পরিবর্তন সন্তানদের ভবিষ্যৎ এর কথা ভেবেই।
তিনি জানান, আগে তার কোনো সঞ্চয় ছিল না, এখন মাসে একটা সঞ্চয় রাখেন এবং “যদি দুই টাকাও উপার্জন হয়, সেটা যেন সন্তানরা বড় হয়ে ভোগ করতে পারে” বলে তাগাদা দেন।

তিনি মজা করে বলেন, “আমি এখন পুণ্য ও প্রিয়মের মা বটে! তবে আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই। মোট ১০০ বাচ্চার মা হয়ে ওদের দেখভাল করতে চাই।”
পরীমণি বলেন, আল্লাহ যেন তাদের সেই সক্ষমতা দেন, কারণ বর্তমান যুগে সন্তানদের বড় করতে প্রচুর অর্থের প্রয়োজন, ব্যক্তিগতভাবে নায়িকা পরীমণি নানা ক্ষেত্রে ব্যর্থ হতে পারেন, তবে মা হিসেবে নিজেকে কখনো ব্যর্থ হতে দেবেন না, তার এমন দৃঢ় বিশ্বাস।
কথার ফাঁকে পরীমণি জানান, সিনেমায় আসার আগে তিনি নাচের স্কুলে ভর্তি হয়েছিলেন, কিন্তু সেখানকার গুণী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে দেখে এতটাই মুগ্ধ হয়ে চলে গিয়েছিলেন যে পরবর্তীতে স্কুলে আর ফিরেননি এ সম্পর্কিত স্মৃতিও তিনি শেয়ার করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভবিষ্যতে লজ্জিত হতে হবে, এমন রাজনীতি করবেন না: আওয়ামী লীগকে বাঁধন

‘জুলাই যোদ্ধা’ বলে ভেনিসে আজমেরী হক বাঁধনকে হেনস্তা

তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: চিত্রনায়িকা পরীমণি

শিল্প কোনো পাপ নয়, শিল্প একটি পরিচয়: অভিনেত্রী প্রভা

আল্লাহর রহমতে নিরাপদে আছি, ভালো আছি: নেপালে অপু বিশ্বাস

ইসলামি বক্তা মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

