পূজা চেরির ১৬ সেকেন্ডের ভিডিও ভাইরাল

মাত্র ১৬ সেকেন্ডের একটি ভিডিও ঘিরেই তোলপাড় নেটদুনিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেত্রী পূজা চেরির গায়ে হলুদের সাজে একটি ভিডিও, যা মুহূর্তেই কৌতূহল তৈরি করেছে ভক্তদের মধ্যে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উজ্জ্বল হলুদ শাড়ি পরা পূজা চেরি নাচ-গান আর আনন্দে মেতে আছেন। চারপাশে উৎসবের আমেজ, গ্রামীণ পরিবেশে গায়ে হলুদের অনুষ্ঠানের দৃশ্য—সব মিলিয়ে ভিডিওটি নজর কেড়েছে অনেকের। মাত্র ১৬ সেকেন্ডের এই ক্লিপেই চোখে পড়ে উচ্ছ্বাস আর রঙিন আয়োজন।
ভিডিওর একটি অংশে অভিনেতা আফরান নিশোকেও দেখা গেছে। এরপরই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। অনেকেই ধারণা করছেন, এটি আসন্ন সিনেমা ‘দম’–এর শুটিংয়ের সময় ধারণ করা কোনো দৃশ্য।

জানা গেছে, রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার শুটিং চলাকালে পাবনার ভাঙ্গুড়ায় ভিডিওটি গোপনে ধারণ করা হয়। পরে সেটিই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সিনেমা সংশ্লিষ্টদের ভাষ্য, শুটিংয়ের সময় সেখানে উৎসুক মানুষের ভিড় ছিল বেশ চোখে পড়ার মতো। তাদের ধারণা, সেই ভিড়ের মধ্য থেকেই কেউ ভিডিওটি ধারণ করে অনলাইনে প্রকাশ করেছেন।
‘দম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় প্রথমবারের মতো জুটি বাঁধছেন আফরান নিশো ও পূজা চেরি। অ্যাকশন ও রোমাঞ্চে ভরপুর এই সিনেমায় আরও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। দীর্ঘ প্রায় এক দশক পর এই ছবির মাধ্যমেই বড় পর্দায় ফিরছেন বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর।
প্রসঙ্গত, শুটিংয়ের প্রয়োজনে কিছুদিন আগে ‘দম’ সিনেমার টিম কাজাখস্তানে অবস্থান করেছিল। দেশে ফিরে আবারও শুটিং শুরু হলে সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ আরও বাড়তে থাকে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

ঢাকায় শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের কনসার্ট

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?

বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী আজমেরী হক বাঁধন

