১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মিজানুর রহমানের করা একটি মামলায় শনিবার (২৪ এপ্রিল) তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি এখন তদন্তাধীন এবং সংশ্লিষ্ট লেনদেনের কাগজপত্র যাচাই করা হচ্ছে।
মামলার এজাহার অনুযায়ী, চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ভুক্তভোগীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেন অভিযুক্ত। ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর ঢাকার পশ্চিম মাটিকাটা এলাকায় ভুক্তভোগীর বাসায় গিয়ে তিনি নগদ ৫ কোটি ৫০ লাখ টাকা নেন বলে অভিযোগ করা হয়েছে। পরে একইভাবে ব্যাংক লেনদেনের মাধ্যমে আরও ৫০ লাখ এবং ২০২৪ সালের ১৫ মে নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে ৬ কোটি টাকা গ্রহণের কথা উল্লেখ রয়েছে।
এ ছাড়া বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ১ কোটি ২০ লাখ টাকা পাঠানো হয়। সর্বশেষ ২০২৬ সালের ৩০ মার্চ আরও ১০ হাজার ২০০ টাকা দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো টাকা ফেরত দেওয়া হয়নি। বরং টাকা চাইলে নানা অজুহাত দেওয়া হয় এবং একপর্যায়ে হুমকির মুখেও পড়তে হয় বলে অভিযোগ করেন তিনি। সব মিলিয়ে ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগকারী মিজানুর রহমান জানান, পূজা চেরির পারিবারিক পরিচয়ের কারণে তিনি অভিযুক্তের ওপর আস্থা রেখেছিলেন। পরে প্রতারিত হয়ে আইনের আশ্রয় নিয়েছেন।
এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে পূজা চেরি বলেন, মামলাটির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এটি সম্পূর্ণ পারিবারিক বিষয় এবং মামলাটি তদন্তাধীন বলে জানান তিনি। বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শিশু ধর্ষণ মামলায় এনসিপি নেতার বাবা কারাগারে

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

শিল্প কোনো পাপ নয়, শিল্প একটি পরিচয়: অভিনেত্রী প্রভা

আল্লাহর রহমতে নিরাপদে আছি, ভালো আছি: নেপালে অপু বিশ্বাস

ইসলামি বক্তা মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

ঢাকায় শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের কনসার্ট

