টিকটকার প্রিন্স মামুনের সেলুন কিনে নিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার একসময়ের দাপুটে অভিনেত্রী অপু বিশ্বাস সাম্প্রতিক সময়গুলোতে অভিনয়ের বাইরে ব্যবসার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। নতুন শোরুম উদ্বোধন ও পার্লার পরিচালনার খবরই পাওয়ার ছিল।
এখন শোবিজ গসিপে নতুন খবর, টিকটকার প্রিন্স মামুনের জনপ্রিয় ‘প্রিন্স কাট’ সেলুনটি কিনে নিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
কয়েক দিন ধরে শোবিজ অঙ্গনে এমন খবর ঘুড়ে বেড়াচ্ছে। এ নিয়ে নেটিজেনদের মধ্যেও ব্যাপক আলোচনা দেখা যায়। শোনা গেছে, অপু বিশ্বাস প্রিন্স মামুনের সেলুনটি জোর করেই কিনেছেন তবে সে খবরটি নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে প্রিন্স মামুন সাংবাদিকদের জানান, ‘‘অপু আপুর সঙ্গে এটা নিয়ে কি ডিল হয়েছে, আমরা সব বিস্তারিত পরে জানাব। সেলুনটি এখন অপু আপু পরিচালনা করছেন।’’ তবে তিনি কত টাকায় তার সেলুনটি বিক্রি করেছেন তা জানাননি।
এদিকে অপু বিশ্বাস সাংবাদিকদের বলেন, ‘‘যখন কোনো কিছু বিক্রি হয়ে যায়, তখন সেটা তারই হয়ে যায়।’’
তিনি আরও বলেন, সেলুনটি আমরা তিনজন মিলে পরিচালনা করব, ‘এখানে থাবেন আমি (অপু বিশ্বাস), মাসুদ খান, এবং কাজী মাহফুজ। এই তিনজন মিলে আমরা সেলুনটি পরিচালনা করব।’’
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল

ভবিষ্যতে লজ্জিত হতে হবে, এমন রাজনীতি করবেন না: আওয়ামী লীগকে বাঁধন

‘জুলাই যোদ্ধা’ বলে ভেনিসে আজমেরী হক বাঁধনকে হেনস্তা

তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: চিত্রনায়িকা পরীমণি

শিল্প কোনো পাপ নয়, শিল্প একটি পরিচয়: অভিনেত্রী প্রভা

আল্লাহর রহমতে নিরাপদে আছি, ভালো আছি: নেপালে অপু বিশ্বাস

ইসলামি বক্তা মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

