নিজের রিভলভারেই গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দা

বলিউড অভিনেতা গোবিন্দা নিজের ব্যবহৃত রিভলভারের গুলিতে আহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই সূত্রে জানা যায়, মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে শুটিংয়ে বের হওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে। পায়ে গুলি লেগেছে এ অভিনেতার। সেটাও আবার নিজের রিভলভার থেকে। এরপরই তাকে দ্রুত মুম্বাইয়ের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছ, এদিন ভোর ৫টার সময় ঘটনাটি ঘটে। সেই সময় অভিনেতা গোবিন্দা তথা শিবসেনা নেতা বাড়ি থেকে শুটিংয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই নিজের ব্যবহার করা বন্দুকটি পরিষ্কার করার সময়ে ভুলবশত ট্রিগারে চাপ লেগে গুলি বের হয়ে তার হাঁটুতে লাগে। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন এ অভিনেতা। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

বর্তমানে এ অভিনেতা মুম্বাইয়ের একটি হাসপাতালের ক্রিটিকাল কেয়ার বিভাগে ভর্তি আছেন। হাসপাতাল সূত্রে জনা গেছে, অভিনেতার শরীর থেকে প্রচুর রক্তপাত হয়েছে। আপাতত গোবিন্দাকে পর্যবেক্ষণে রেখেছেন হাসপাতালের চিকিৎসকেরা।
তবে ঠিক কীভাবে তার নিজেরই বন্দুক থেকে ভুল করে গুলি বেরিয়ে পায়ে লাগলো, সে বিষয়ে এখনো স্পষ্ট জানা যায়নি। ইতোমধ্যে পুলিশ ওই বন্দুকটি বাজেয়াপ্ত করেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুষ্টিয়ায় বালুমহাল বিরোধে গুলিবিদ্ধ বিএনপি নেতা

ভবিষ্যতে লজ্জিত হতে হবে, এমন রাজনীতি করবেন না: আওয়ামী লীগকে বাঁধন

‘জুলাই যোদ্ধা’ বলে ভেনিসে আজমেরী হক বাঁধনকে হেনস্তা

তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: চিত্রনায়িকা পরীমণি

শিল্প কোনো পাপ নয়, শিল্প একটি পরিচয়: অভিনেত্রী প্রভা

আল্লাহর রহমতে নিরাপদে আছি, ভালো আছি: নেপালে অপু বিশ্বাস

ইসলামি বক্তা মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

