প্রাক্তন স্বামীকে ‘টোকাই’ বলে সম্বোধন করলেন পরীমণি

বিশেষ সংবাদ

প্রাক্তন স্বামীকে ‘টোকাই’ বলে সম্বোধন করে ফেসবুকে একটি পোস্ট করেছেন চিত্রনায়িকা পরীমণি। ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজের সাথে পরীমণির বিচ্ছেদ হয়েছে প্রায় ২ বছর হয়ে গেছে। এরপর থেকে ছেলে ‘রাজ্য’ পরীমণির কাছেই থাকে।

এদিকে বিচ্ছেদের পর থেকে তাদের দু’জনের মুখ দেখাদেখি এবং যোগাযোগ বন্ধ ছিলো। তবে সম্প্রতি পরীমণির বাসায় গিয়েছিলেন প্রাক্তনক স্বামী শরিফুল রাজ। বিষয়টি গণমাধ্যমে নিজেই স্বীকার করেছেন পরীমণি।

- Advertisement -

এদিকে, গত কয়েক দিনে খবর চাউর হয় পরীর বাসায় গিয়েছেন রাজ। এমনকি পরীর হাতের রান্নাও নাকি খেয়েছেন তিনি। বিষয়টি নিয়ে পরীমণি মিডিয়ায় কোনো মন্তব্য না দিলেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাস ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে পরী।

পরীমণি ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, ‘যাকে আমার বাসার দারোয়ানই গেটে এলাও করবে না, সে আবার স্বপ্নে আমার রান্না খায়।’

- Advertisement -

নির্মাতা শিমুল খান সেই পোস্টে কমেন্ট করেছেন, ‘কে খাইলো তোমার হাতের রান্না? (স্বপ্নে)’ সেখানে পরী ফিরতি কমেন্টে লেখেন, ‘আছে এক টোকাই। তার বিয়ের নিউজের চাপ ঢাকলো আমাকে আর আমার ছেলেকে দিয়ে। কত বড় নিমকহারাম!’

তবে কী প্রাক্তন স্বামীকে ‘টোকাই’ বলে সম্বোধন করলেন পরী? পরীমণির এমন স্ট্যাটাসে নতুন গুঞ্জনের সৃষ্টি হয়েছে। স্ট্যাটাসে পরী কারো নাম উল্লেখ না করলেও নেটিজেনদের ধারণা এই স্ট্যাটাসে তিনি শরিফুল রাজের প্রতি ইঙ্গিত করেছেন। সেক্ষেত্রে প্রশ্ন হলো, তাহলে কি শরিফুল রাজ পরীমনির বাসায় যাননি?

- Advertisement -

পরীমণির এমন স্ট্যাটাসে নেটিজেনরাও দ্বিধায় পড়েছেন। কারণ বাসার দারোয়ান যদি অ্যালাও না করে তাহলে রাজ কীভাবে ঢুকলেন পরীর বাসায়? বর্তমান নতুন ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরীমণি। এটির নির্মাতা হলেন অনম বিশ্বাস।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাসির হোসেন এবং তার...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায়...

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার...