মারা গেছেন তরুণ অভিনেতা শাহবাজ সানী

ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে শাহবাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
পোস্টে তিনি লিখেছেন, অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।
জানা যায়, ঢাকার স্পেশালাইজড হাসপাতালে রবিবার (১৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৩নটার দিকে মারা যান তিনি। তরুণ এই অভিনেতার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

প্রসঙ্গত, নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আশার পর’ নাটক দিয়ে শোবিজে যাত্রা শুরু করেছিলেন অভিনেতা শাহবাজ সানী। অল্প সময়েই অভিনয় গুণে দর্শকের কাছে প্রিয় হয়ে ওঠেন তিনি। চরিত্রাভিনেতা হিসেবে কাজ করলেও এরই মধ্যে একটি নাটকে কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন শাহবাজ সানী। ২০১৮ সালে ‘আব্দুল্লাহ’ নাটকে তাকে প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এই নাটকটি পরিচালনা করেন গোলাম কিবরিয়া ফারুকী।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

শেরপুরে পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে কৃষকের মৃত্যু, লাশ খুঁজতে গিয়ে ছেলেও আহত

কোরবানির মাংস গলায় আটকে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

সৌদিতে হজ পালন করতে গিয়ে ৩ বাংলাদেশির মৃত্যু

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

শেরপুরে টর্নেডোর আঘাতে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

মৌলভীবাজারে বজ্রপাতে কৃষকসহ দুজনের মৃত্যু

শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

