মিথিলার সঙ্গে দূরত্ব, প্রাক্তনকে বুকে নিয়ে সৃজিতের সেলফি

সৃজিত মুখার্জী কলকাতার একজন স্বনামধন্য নির্মাতা। ৪ বছর আগে ভালোবেসে বিয়ে করে সংসার শুরু করেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে। বিয়ের পরই মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় যান মিথিলা। কিন্তু সেসব এখন অতীত। এখন আর সৃজিতের সাথে এক ছাদের নিচে থাকেন না মিথিলা। এমনকি কলকাতাতেও তিনি খুব একটা যান না।
এর ফলে সৃজিত ও মিথিলার দাম্পত্য জীবন নিয়ে সৃষ্টি হয়েছে নানা রকমের গুঞ্জন। তাদের নিয়ে বিচ্ছেদ চর্চাও শোনা যাচ্ছে। যদিও এ বিষয়গুলোকে গুঞ্জন বলেই উড়িয়ে দেন তারা। কিন্তু সৃজিতের সাম্প্রতিক ইনস্টাগ্রামের একটি পোস্ট অনেক কিছুরই ইঙ্গিত দিলো।
সেই পোস্টে টালিউড অভিনেত্রী ঋতাভরীকে নিয়ে ১টি ছবি শেয়ার করেন সৃজিত। একটা সময়ে অভিনেত্রী ঋতাভরীর সাথে সৃজিতের প্রেম নিয়ে জোর জল্পনা চলেছে। আবার ঋতাভরীর গেল জন্মদিনের পার্টিতেও সৃজিত উপস্থিতি ছিলো। কেক খাওয়ানো এবং একসঙ্গে ছবিও তোলেন তারা।

এগুলোর সবকিছুই নাকি হয়েছে মিথিলার সাথে দূরত্ব বাড়র পর থেকেই। এর মধ্যেই ঋতাভরীকে নিয়ে ইঙ্গিতপূর্ণ এক পোস্টে শুরু হয়েছে নতুন চর্চা। সেই ছবিতে দেখা যাচ্ছে, সৃজিতের বুকে মাথা রেখেছেন ঋতাভরী, আর তার সাথে নিজেকে ক্যামেরাবন্দি করেছেন সৃজিত।
সেই পোস্টের ক্যাপশনে সাহিত্যিক ভাষায় পরিচালক লেখেন, জমাখরচ হিসেব-নিকেশ, কোথায় শুরু কোথায় বা শেষ, কেমন আছো? অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ করেই তোমার দেখা পেলাম, কেমন আছো তুমি?
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভবিষ্যতে লজ্জিত হতে হবে, এমন রাজনীতি করবেন না: আওয়ামী লীগকে বাঁধন

‘জুলাই যোদ্ধা’ বলে ভেনিসে আজমেরী হক বাঁধনকে হেনস্তা

তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: চিত্রনায়িকা পরীমণি

শিল্প কোনো পাপ নয়, শিল্প একটি পরিচয়: অভিনেত্রী প্রভা

আল্লাহর রহমতে নিরাপদে আছি, ভালো আছি: নেপালে অপু বিশ্বাস

ইসলামি বক্তা মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

