চিপসের প্যাকেট থেকে বেরিয়ে এলো মরা ব্যাঙ

চিপসের প্যাকেট কিনে রাত্রে বেলা অর্ধেক খেয়ে রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে মেয়ে খাওয়ার জন্য প্যাকেট খুলে দেখতে পায় ভেতরে চিপসের সঙ্গে রয়েছে একটি মরা ব্যাঙ। মঙ্গলবার (১৮ জুন) ভারতের গুজরাটের জমনগরের পুষকারধাম সোসাইটিতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
জসমীত প্যাটেল নামের এক ব্যক্তি ওয়েফার জাতীয় একটি প্যাকেট কিনেছিলেন। সকালে প্যাকেট খুলতেই মরা ব্যাঙ পেয়ে দ্রুত জমনগর মিউনিসিপ্যাল করপোরেশন ফুড ব্রাঞ্চের কাছে অভিযোগ করেন।
জমনগর মিউনিসিপ্যাল করপোরেশন ফুড ব্রাঞ্চের কর্মকর্তারা দ্রুত জসমীত প্যাটেলের বাড়িতে আসেন। তারা এসে প্যাকেটের চিপসগুলো নিয়ে যান। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, এ চিপসগুলো কতটা ক্ষতিকর ছিল তা এখনো জানা যায়নি।
এ ঘটনার পর নিরাপদ খাদ্য নিয়ে আবারো আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এর আগেও বিভিন্ন খাবারে মাছি, তেলাপোকা ও টিকটিকিও পাওয়ার ঘটনা ঘটেছে। সম্প্রতি একটি খাবারের মধ্যে হাতের আঙুলও পাওয়া গেছে। এ ঘটনায় এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি চিপস কোম্পানিটি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে জরিমানার জেরে দুই মাংস বিক্রেতার দ্বন্দ্বে থানায় অভিযোগ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

