দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেয়ার কারণে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মো: এমরাজ হোসেন সুমন (২৮) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে দক্ষিণ আফ্রিকার বেস্ট এরিয়ার ফালগুজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত এমরাজ হোসেন সুমন ফেনী জেলার দাগনভূঞা পৌরসভার জগতপুর এলাকার মো: আবুল খায়েরের ছেলে।
নিহত সুমনের বন্ধু শেখ ফরিদ জানান, শুক্রবার (২৯ মার্চ) সকালে কয়েকজন সন্ত্রাসী তার দোকানে চাঁদা চাইতে আসে। পরে সুমন চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীদের সঙ্গে সুমনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা দোকানের সামনেই সুমনকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম জানান, দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় ফেনীর এক যুবক নিহত হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এমন ঘটনায় আমরা মর্মাহত।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

