প্রেসিডেন্ট মুইজ্জুকে ‘কালো জাদু’ করার অভিযোগে নারী মন্ত্রী আটক

মালদ্বীপে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ‘কালো জাদু’ করার অভিযোগে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী ফাথিমাত শামনাজ আলী সালিমকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) বার্তাসংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া
মালদ্বীপে পুলিশ জানায়, প্রতিমন্ত্রী ফাথিমাত শামনাজ আলী সালিমকে মালদ্বীপের শহর মালে থেকে দুই সহযোগীসহ আটক করা হয়। তাকে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে তার আটকের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য সান’ জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট মুইজ্জুকে ‘কালো জাদু’ করার অভিযোগে শামনাজকে আটক করা হয়েছে। তবে মালদ্বীপের পুলিশ এই প্রতিবেদন নিশ্চিত বা অস্বীকার কোনোটিই করেনি।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, মালদ্বীপ একটি জলবায়ু সংকটের সম্মুখীন দেশ এবং প্রতিমন্ত্রী ফাথিমাত শামনাজ আলী সালিমের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। জাতিসংঘের পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেলে চলতি শতাব্দীর শেষ নাগাদ দেশটি বসবাসের জন্য অযোগ্য হয়ে যেতে পারে।
মালদ্বীপের প্রচলিত দণ্ডবিধি অনুযায়ী জাদুবিদ্যা করা কোনও ফৌজদারি অপরাধ নয়, তবে ইসলামিক আইনে এই ধরনের কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত ব্যাক্তির ৬ মাসের কারাদণ্ড হতে পারে।
মালদ্বীপের ঐতিহ্যবাহী রীতি-নীতি পালনের মাধ্যমে কালো জাদু বিশ্বাস করা হয়। এর আগেও ২০২৩ সালের এপ্রিল মাসে ‘কালো জাদুর’ অভিযোগে এক নারীকে হত্যা করা হয়েছিল এবং ২০১২ সালে পুলিশ কর্মকর্তাদের ওপর ‘অভিশপ্ত মোরগ’ নিক্ষেপ করার অভিযোগে একটি বিরোধী রাজনৈতিক সমাবেশে দমন-পীড়ন চালানো হয়েছিল।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

