ফাঁকা বাড়িতে প্রেমিকের সঙ্গে দেখেই মেয়েকে হত্যা করলেন মা

ফাঁকা বাড়িতে প্রেমিকের সঙ্গে দেখেই মেয়েকে হত্যা করেছেন মা। বুধবার (২০ মার্চ) ভারতের হায়দ্রাবাদ রাজ্যের ইব্রাহিমপটনম এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তরুরীর নাম ভার্গবী। বুধবার বাড়ি থেকে কাজের জন্য বের হন তার মা। তখন বাড়িতে আর কেউ ছিলো না। ভার্গবীর ভাই পাশের বাড়িতে গিয়েছিল।
সেই সুযোগেই প্রেমিককে নিজ বাড়িতে ডেকে আনেন ১৯ বছর বয়সী এই তরুনী। প্রেমিকের সঙ্গেই সময় কাটাচ্ছিলো। কিন্তু দুপুরের খাবার খেতে কাজ থেকে বাড়িতে ফিরে আসেন ভার্গবীর মা জাঙ্গাম্মা।

বাড়িতে ঢুকেই ভার্গবী ও তার প্রেমিককে হাতেনাতে ধরে ফেলেন মা জাঙ্গাম্মা। তাদের দুজনকে একসঙ্গে দেখে প্রচণ্ড রেগে যান তিনি। এ সময় তিনি মেয়ের প্রেমিককে বাড়ি থেকে তাড়িয়ে দেন।
তারপর ভার্গবীকে প্রচণ্ড মারধর করেন মা জাঙ্গাম্মা। এর একপর্যায়ে নিজের শাড়ি দিয়ে মেয়ে ভার্গবীর গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করেন জাঙ্গাম্মা। পুরো ঘটনাটি পাশের বাড়ির জানালা দিয়ে দেখে ফেলেন ভার্গবীর ভাই।
ফাঁকা বাড়িতে প্রেমিকের সঙ্গে দেখেই মেয়েকে হত্যার বিষয়ে পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এরই মধ্যে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ভার্গবীর ভাইয়ের অভিযোগের উপর ভিত্তি করে তদন্ত শুরু করা হবে।
প্রাথমিকভাবে জানা যায়, ভার্গবীকে বিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন তার পরিবার। সে জন্য পাত্র দেখাও হচ্ছিল। তার মধ্যেই মেয়েকে প্রেমিকের সাথে দেখে রেগে গিয়ে হত্যা করেছেন মা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

