হিজাব পরিধান নিষিদ্ধ করলো মুসলিমপ্রধান দেশ তাজিকিস্তান

হিজাব পরিধান নিষিদ্ধ করে সংসদে আইন পাস করেছে তাজিকিস্তান। এশিয়ার ৯৬ শতাংশ মুসলমানের দেশ এটি । গত বৃহস্পতিবার (২০ জুন) মজলিশি মিলিতে (পার্লামেন্টের উচ্চকক্ষ) সংসদ সদস্যদের ভোটের মাধ্য হিজাব পরিধান নিষিদ্ধ করে আইন পাস করা হয়।
এর আগে, গত ৮ মে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ মজলিশি নামোইয়ানদাগনে পাস হয়েছিলো এ বিলটি।
মসলিশি মিলির প্রেস সেন্টার থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, হিজাব পরিধান করার সংস্কৃতি মধ্যপ্রাচ্য থেকে আমদানি হয়েছে। এটি তাজিকিস্তানের নিজস্ব কোনো সংস্কৃতি নয়, এর সাথে কট্টরপন্থার সম্পর্ক রয়েছে। এ আইন অমান্য করলে আর্থিক জরিমানার বিধান রাখা হয়েছে আইনটিতে।

তাজিক সংবাদ সংস্থা এশিয়া-প্লাস নিউজ জানিয়েছে, নতুন আইনে হিজাব পরা ব্যক্তিদের ৭ হাজার ৯২০ সোমোনি (প্রায় ৭০০ ডলার) পর্যন্ত জরিমানা হতে পারে। কর্মচারীদের নিষিদ্ধ পোশাক পরার অনুমতি দেয় এমন কোম্পানিগুলোকে ৩৯ হাজার ৫০০ সোমোনি (৩ হাজার ৫০০ ডলার) জরিমানা দিতে হবে।
এছাড়া যদি সরকারি কর্মকর্তা কিংবা ধর্মীয় নেতারা এই আইন লঙ্ঘন করেন তাহলে ৫৪-৫৭ হাজার ৬০০ সোমোনি (৪ হাজার ৮০০-৫ হাজার ১০০ ডলার) জরিমানা দিতে হবে। তাজিকদের নিজ সংস্কৃতির প্রতি অনুরাগী করতে ও সালাফিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে এর আগে দাড়ি রাখার বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিলো তাজিকিস্তানের সরকার।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

