বিমান ছাড়তে দেরি হওয়ায় পাইলটকে বেধড়ক মারধর করলেন যাত্রী

বিমান ছাড়তে দেরি হবে, পাইলটের এমন ঘোষণা শুনে একজন যাত্রী রেগে গিয়ে বিমানের মধ্যেই পাইলটকে বেধড়ক মারধর করেন। এ ঘটনার ১টি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত যাত্রীর নাম সাহিল কাটারিয়া। ভারতের ইন্ডিগো বিমানে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, বিমানটি উড্ডয়নের জন্য প্রথমে যে পাইলটকে প্রস্তুত রাখা হয়েছিল সে আসতে না পারায় তার পরিবর্তে নতুন পাইলট আনা হয়। পরে নতুন পাইলট বিমান ছাড়তে ঘণ্টাখানেক দেরি হবে ঘোষণা করেন। এমন ঘোষণা শোনার পরে বিমানের পেছনের সারিতে বসা একজন যাত্রী ওই পাইলটকে বেধড়ক মারধর করেন।
বিমানের পাইলট ইতোমধ্যে তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। উড়োজাহাজ সংস্থাটি ওই যাত্রীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে। তবে ইন্ডিগো এয়ারের ঠিক কোন বিমানে এমন ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

ভারতে ১৫টি মসজিদ সিলগালা করলো বিজেপি সরকার

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

১৫ বছরেই ভারতের জাতীয় দলে ডাক পেলেন সূর্যবংশী, বাদ অধিনায়ক

একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্তে নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, ডুবতে দেখে চলে গেলেন প্রেমিকা

পেরুতে এখন ঘরে ঘরে ‘হলান্ড’!

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ, আজ রাতেই হামলার ঘোষণা ট্রাম্পের

খামেনির জানাজায় শরিক হলেন তিন ছেলে, অনুপস্থিত মোজতবা খামেনি

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

