ভারতে বিয়ের অনুষ্ঠানে: খাসির পায়া পরিবেশন না করায় বিয়ে ভাঙলো

ভারতে বিয়ের অনুষ্ঠানে: খাসির পায়া পরিবেশন না করায় ভেঙে গেল বিয়ে। ভারতে বিয়ের আয়োজন অনুষ্ঠানে খাবার মেনুতে খাসির পায়া না থাকায় ভারতের তেলাঙ্গানা রাজ্যে ভেঙে গেছে বিয়ে। কনের বাড়িতে গত মাসে বিয়ের আনুষ্ঠানিকতা আয়োজন করা হয়। কিন্তু ওই বিতর্কিত কাণ্ডকে কেন্দ্র করে বিয়ে ভেঙে দেওয়া হয়েছে। ভারতের সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, এই বিয়ের কনে ছিলেন নিজামাবাদের। পাত্র ছিলেন জগতিয়ালের। কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা আয়োজন করা হয় গত মাসে। কনেপক্ষ বরযাত্রীদের জন্য নন-ভেজিটেরিয়ান খাবার আয়োজন করা হয়। বিয়ের বাগদান অনুষ্ঠানের পর যখন খাওয়ার পর্ব শুরু হয়, তখন বরযাত্রীরা লক্ষ করেন, কনেপক্ষের পূর্ব-প্রতিশ্রুতি অনুযায়ী খাসির পায়া পরিবেশন করা হচ্ছে না। এ বিষয় নিয়ে কনেপক্ষ ও বরযাত্রীদের মাঝে তুমুল হইচই শুরু হয়।

বরপক্ষ অভিযোগ করে বলেন, কনেপক্ষ ইচ্ছাকৃতভাবে আমাদের কাছে এই সত্য গোপন করেছে যে মেনুতে খাসির পায়া নেই। শেষ পর্যন্ত বরের পরিবারের সদস্যরা বিয়ে ভেঙে দেয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

