যুক্তরাজ্যের বাথ শহরে ভেঙে ফেলা হচ্ছে জগন্নাথ মন্দির

যুক্তরাজ্যের বাথ শহরে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ মন্দিরটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাজ্যে শ্রী শ্রী জগন্নাথকে উৎসর্গ করে নির্মিত প্রথম হিন্দু মন্দির এটি। বৃহস্পতিবার (১৩ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে অস্থায়ীভিত্তিতে সাবেক কালভারহে স্কুলে এই মন্দিরটি চালু করা হয়। এটি যুক্তরাজ্যের বাথ শহরের একমাত্র মন্দির ছিল। কিন্তু বাথ এবং নর্থইস্ট সমারসেট কাউন্সিল নতুন স্কুল ২টি বানানোর জন্য পুরনো স্কুলটি ভেঙে ফেলার পরিকল্পনা করছে।
সমারসেট কাউন্সিলের কেবিনেট সদস্য পল রোপার বলেন, স্কুলে থাকা মন্দিরটি নিয়ে কী পরিকল্পনা রয়েছে, তার জন্য মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। আমরা মন্দিরের সংবেদনশীলতার বিষয়টি বুঝতে পারছি। কিন্তু শিক্ষার জন্য এই জায়গাটি ব্যবহারের প্রয়োজনীয়তা আরও বেশি।
তিনি আরও বলেন, সমারসেটের বেশিরভাগ স্কুল ভবন ২০২৫ সালের শুরুর দিকে ভেঙে ফেলা হবে। তবে যেসব স্কুলে মন্দির রয়েছে, সেগুলো ভাঙতে ২০২৫ সালের জুলাই পর্যন্ত অপেক্ষা করা হবে, যেন মন্দিরগুলো অন্যত্র সরিয়ে নেয়া যায়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

