হায়দারের নামে ‘যুদ্ধ শুরু’ হলো বললেন খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক ঘোষণায় নতুন করে আলোচনায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মঞ্চ। মঙ্গলবার (১৭ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ফার্সি ভাষায় দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “মর্যাদাপূর্ণ হায়দারের নামে যুদ্ধ শুরু হলো।”
‘হায়দার’ নামটি ইসলামের চতুর্থ খলিফা হযরত আলি (রা.)-এর একটি পরিচিত উপনাম, যিনি ইসলামি ইতিহাসে সাহস, ন্যায় ও আত্মত্যাগের প্রতীক হিসেবে বিবেচিত। ফলে খামেনির এই ঘোষণাকে কেবল ধর্মীয় নয়, বরং রাজনৈতিক ও প্রতীকী বার্তা হিসেবেও দেখছেন বিশ্লেষকেরা।
পোস্টটি দেওয়ার পরপরই আন্তর্জাতিক অঙ্গনে নানা জল্পনা শুরু হয়—এটি কি ইরানের পক্ষ থেকে আসন্ন সামরিক প্রতিক্রিয়ার ইঙ্গিত? নাকি এটি শুধু একটি ভাবগম্ভীর ধর্মীয় আহ্বান?
এদিকে একই দিনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পাল্টা এক পোস্টে লিখেছেন,
“আমরা জানি সেই তথাকথিত সুপ্রিম লিডার (খামেনি) কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্য, তবে আপাতত আমরা তাকে হত্যা করবো না।”
ট্রাম্প আরও বলেন, “আমরা চাই না বেসামরিক মানুষ কিংবা আমেরিকান সেনাদের ওপর হামলা হোক। আমাদের ধৈর্য কিন্তু ক্রমেই ফুরিয়ে আসছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

তেলাপোকার বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ইরাকের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: প্রধানমন্ত্রী আল-জাইদি

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে, বললেন ভারতীয় ছাত্রনেত্রী নেহা বোরা

ভারতের আন্দোলনের নেপথ্যে বাংলাদেশ: দাবি দিলীপ ঘোষের

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমোদন বাতিল, নতুন ৩ স্থান নির্ধারণ

নেপালে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যা, ভেসে গেছে ঘরবাড়ি

চেন্নাই বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়

সৌদি আরবে বিমানবন্দরে হুতিদের হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

মোদির পতন দেখার অপেক্ষায় আছি, আসিফ নজরুল

