নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ বিষয়ে খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রয়োজনীয় প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা এলেই তিনি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
এর আগে অ্যাটর্নি জেনারেলের পদ শূন্য হলে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে সাময়িকভাবে অ্যাটর্নি জেনারেলের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
গত ২৭ ডিসেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন মো. আসাদুজ্জামান। পরে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে আইনমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
প্রসঙ্গত, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী দেশের আইন অঙ্গনে সুপরিচিত নাম। তার বাবা ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আব্দুর রউফ চৌধুরী।
শিক্ষাজীবনে তিনি কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি এবং ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর ভারতের ঐতিহ্যবাহী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
আইন শিক্ষায় তিনি যুক্তরাজ্যের দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি লাভ করেন এবং লন্ডনের লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা ও সাংবিধানিক আইন বিষয়ে দক্ষতার কারণে তাঁর এই নিয়োগকে আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

রুমিন ফারহানাকে ‘লেডি মীর জাফর’ বলা ডিএজির ব্যক্তিগত মতামত, ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: অ্যাটর্নি জেনারেল

কারাগারে মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস, অনুমতি চেয়ে আবেদন

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

মতলব উত্তরের ওসিকে অযোগ্য আখ্যা দিয়ে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহ গ্রেফতার

বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে গালিগালাজ, সিফাতের জামিন নামঞ্জুর

১৫ দিনের সাজা শেষে মুক্তি পেলেন ‘ভাইরাল মিজান’

