বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে গালিগালাজ, সিফাতের জামিন নামঞ্জুর

অতিরিক্ত বিদ্যুৎ বিল আসা নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করার অভিযোগে গ্রেফতার যুবক সিফাত আব্দুল্লাহর (২৫) জামিন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন আদালত-৫ এর বিচারক রাকিবুল হাসানের আদালতে জামিনের আবেদন করা হলে শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করেন।
সিফাত আব্দুল্লাহ গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ এলাকার সিকান্দর আলীর ছেলে। তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।

আসামিপক্ষের আইনজীবী রাশেদুল ইসলাম বলেন, সোমবার সকালে সিফাত আব্দুল্লাহর জামিনের জন্য গাজীপুর মেট্রোপলিটন আদালত-৫ এ আবেদন করা হয়। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের বিরোধিতায় সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা এখন সেশন কোর্টে যাবেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, গ্রেফতার সিফাত ফ্যাসিবাদের দোসর। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। তিনি পতিত আওয়ামী লীগ সরকারের এজেন্ডা হিসেবেই কাজ করেছেন। তিনি ৫ আগস্টের আগে থেকেই ফ্যাসিস্টদের হয়ে কাজ করেছেন এবং তা এখনো অব্যাহত রেখেছেন। আজ তার পক্ষে আইনজীবীরা জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

১৫ দিনের সাজা শেষে মুক্তি পেলেন ‘ভাইরাল মিজান’

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখাল ট্রাইব্যুনাল

ম্যাজিস্ট্রেটকে হামলার দায়ে ৯ জনের বিরুদ্ধে মামলা

জয়পুরহাটে তিন প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

জামিনে কারামুক্ত হলেন বগুড়া স্বাচিপ সভাপতি ডা. মিশু

শেরপুরে বারোদুয়ারি হাটের ৬টি অবৈধ দোকান গুঁড়িয়ে দিল প্রশাসন

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

