নির্বাচন ভণ্ডুল করতে একটি মহল সক্রিয়: তারেক রহমান

বিশেষ সংবাদ

আসন্ন নির্বাচন ঘিরে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নষ্ট করতে একটি মহল সক্রিয় রয়েছে, তাই ভোটারদের আরও সচেতন ও সতর্ক থাকতে হবে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

বক্তব্যে ভোটের দিন দায়িত্বশীল থাকার ওপর গুরুত্ব দেন বিএনপি চেয়ারম্যান। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, তাহাজ্জুদ ও ফজরের নামাজ শেষে যেন সবাই ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে নিশ্চিত করেন। ভোট গণনায় কোনো অনিয়ম হচ্ছে কি না, তা কড়ায়-গণ্ডায় বুঝে নেওয়ার আহ্বান জানান তিনি।

হাতিয়া উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নদীভাঙন রোধকে অগ্রাধিকার দেওয়া হবে। টেকসই বেড়িবাঁধ ও ব্লক বাঁধ নির্মাণের মাধ্যমে নদীভাঙন ঠেকানোর পাশাপাশি এলাকার সৌন্দর্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, হাতিয়ার মানুষের সমস্যাগুলো তিনি লিখে রেখেছেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করার আহ্বান জানান।

তারেক রহমান আরও বলেন, নির্বাচনের পর তিনি নিজে হাতিয়ায় এসে জনগণের সঙ্গে বসে কথা বলবেন। বিএনপি জনগণের দল উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রকৃত ক্ষমতা জনগণের হাতেই থাকবে।

মা ও নারীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, দেশের উন্নয়নে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের সুবিধার কথা মাথায় রেখে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করা হবে।

জনসভায় নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী মো. মাহবুবুর রহমান শামিমকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, নির্বাচিত হলে হাতিয়ার উন্নয়নের দায়িত্ব বিএনপি নেবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...