উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু।
জানা যায়, মোরগ প্রতীকে ২৬৬ ভোট পেয়ে আজিজুর রহমান বাচ্চু নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ইছাপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতির দায়িত্বে ছিলেন।
একই নির্বাচনে ছাতা প্রতীকে ২৫৫ ভোট পেয়ে মো. অলি উল্যা ইছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম সম্রাট মাছ প্রতীকে ২৪১ ভোট পান।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৪৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানা গেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন নেতা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন ও ঢাকা মহানগর বিএনপির সহ-সভাপতি এল রহমান প্রমুখ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ইউপি নির্বাচনের সময়সূচি ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

