গণভোট মানবে না যারা, জনগণই তাদের প্রত্যাখ্যান করবে: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, গণভোটের রায় যারা মানবে না, জনগণ তাদেরই প্রত্যাখ্যান করবে। শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর ফার্মগেটে তরুণ কৃষি উদ্যোক্তা বিষয়ক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, সম্প্রতি একটি দলের নেতারা সরাসরি গণভোটের বিরোধিতায় নেমেছেন। আগে যেমন তারা গণভোটের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে জনগণের অবস্থানের বিপরীতে দাঁড়িয়েছিলেন—এখনও সেই পথেই হাঁটছেন। তার ভাষায়, “গণভোটের রায় যারা মানবেন না, তারা জনগণের ম্যান্ডেটকে প্রত্যাখ্যান করছেন। জনগণও তাদেরকে প্রত্যাখ্যান করবে।”
সংস্কার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ নিয়ে নানা ধোঁয়াশা তৈরি হয়েছে। কিছু দল তা ঘিরে সন্দেহ সৃষ্টি করছে। আখতার বলেন, “সংস্কার প্রক্রিয়া যদি সরকারের মর্জিমতো ভাগ হয়ে থাকে, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে স্বাভাবিকভাবেই অস্পষ্টতা তৈরি হয়।”

সেমিনারে কৃষকদের অধিকারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কিছু রাজনৈতিক দল গণভোটের আলোচনার আড়ালে কৃষকদের অধিকারকে গৌণ করে দেখানোর চেষ্টা করছে। আখতার হোসেন বলেন, “গণভোট ও কৃষকদের অধিকার—দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। সংস্কার আর কৃষকের অধিকার আলাদা কোনো বিষয় নয়, বরং একই সূত্রে গাঁথা।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

