নির্বাচনের সুযোগ না পেয়ে হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইশরাক হোসেন

যাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই এবং যারা জনগণের কাছে প্রত্যাখ্যাত, তারাই অবৈধ অস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে এমন মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, দেশে নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশের বিদ্যমান সংকট ও দুর্বলতা কাটিয়ে উঠতে হলে নির্বাচনের মধ্য দিয়েই সামনে এগোতে হবে। তার ভাষায়, নির্বাচনই নতুন বাংলাদেশ গড়ার পথ।
তিনি সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বলেন, শরীফ ওসমান হাদি এবং স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। এসব ঘটনার মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা প্রয়াত বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদান স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

রাষ্ট্রপতির পদত্যাগ ও ফোনালাপ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের এমপি পদ বাতিল হবে কি না, যা বললেন ইসি মাছউদ

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়কের পদত্যাগ

আমরা সংস্কার নয়, সংবিধান সংশোধনের কথা বলেছি: মির্জা ফখরুল

ঋণখেলাপি বলে আমাকে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে সরোয়ার আলমগীর

ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম

