গত ১৬ বছর দেশে একনায়কতন্ত্র কায়েম রেখেছিল আওয়ামী লীগ: সালাহউদ্দিন

আওয়ামী লীগ সরকার গত প্রায় ১৫–১৬ বছর ধরে দেশে একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রবর্তিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে শেখ হাসিনা দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাদা ইউনিয়নে বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার পরিবার দীর্ঘদিন ধরে দেশে গণতন্ত্র ধ্বংস করে আসছে। তার অভিযোগ, জনগণের রাজনৈতিক ও নাগরিক অধিকার হরণ করে একদলীয় ও এক ব্যক্তিকেন্দ্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে।

তিনি আরও বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে দীর্ঘ নয় বছরব্যাপী সামরিক শাসনের অবসান ঘটিয়ে বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। জনগণের দাবির প্রেক্ষিতে তিনি সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু করেন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেন। তবে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই ব্যবস্থা বিলুপ্ত করে বলে অভিযোগ করেন তিনি।
বিএনপির এই শীর্ষ নেতা আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ধর্মপ্রাণ মুসলমান ও আলেম সমাজের ওপর দমন-পীড়ন চালিয়েছে। তার ভাষায়, শাপলা চত্বরে আলেম সমাজের ওপর গণহত্যা চালানো হয়েছে এবং রাতের আঁধারে নিরীহ মাদ্রাসা শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে। পাশাপাশি বহু আলেমকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
সালাহউদ্দিন বলেন, এখন প্রশ্ন হলো, দেশের মানুষ কেমন বাংলাদেশ চায়। তার মতে, জনগণ একটি শক্তিশালী গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র চায়, যেখানে আইনের শাসন থাকবে, সুবিচার নিশ্চিত হবে এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

