যতদিন বেঁচে থাকবো, মুক্তিযুদ্ধ নিয়ে বেঁচে থাকবো: বঙ্গবীর কাদের সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেন, “মুক্তিযুদ্ধ করেছিলাম জয় বাংলা বলে। মুক্তিযুদ্ধ করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে। বঙ্গবন্ধু আমার ধ্যান–জ্ঞান, আমার চিন্তা–চেতনা। যতদিন বেঁচে থাকব, মুক্তিযুদ্ধ নিয়ে বেঁচে থাকব, স্বাধীনতা নিয়ে বেঁচে থাকব, বঙ্গবন্ধুকে নিয়ে বেঁচে থাকব।”
এদিন একই প্রসঙ্গে কাদের সিদ্দিকী বিচার বিভাগের প্রতি আস্থা প্রকাশ করেন। তিনি বলেন, ‘বিচার বিভাগের প্রতি এখনো আমাদের সবার আস্থা আছে। আজকে লতিফ ভাইয়ের জামিনে বিচার বিভাগের প্রতি এখনো যে সাধারণ মানুষের আস্থা, তাতে প্রমাণ বহন করে বলে বিশ্বাস করি।’

শাহবাগ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দিয়েছেন হাইকোর্ট, এ খবরের প্রেক্ষিতে কাদের সিদ্দিকী সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
তিনি আরও অনুরোধ করেন, ‘এ মামলায় যাদের অন্যায়ভাবে এখনো জেলে রাখা হয়েছে, সরকারের শুভবুদ্ধির উদয় হোক; তাদের ছেড়ে দেওয়া হোক, মুক্তি দেওয়া হোক।’
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

