আওয়ামী লীগকে পুনর্বাসন করলে বিএনপি আবারও বিপদে পড়বে: আসিফ মাহমুদ

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের উদ্যোগ নিলে বিএনপি আবারও সংকটে পড়বে—এমন আশঙ্কার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, এমন সিদ্ধান্ত শুধু একটি দলের জন্য নয়, দেশের রাজনীতির জন্যও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়ার আদমদিঘী উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, বিএনপি যদি আওয়ামী লীগকে নতুন করে রাজনীতিতে ফিরিয়ে আনার পথে হাঁটে, তাহলে তার দায় শেষ পর্যন্ত বিএনপিকেই বহন করতে হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, অতীতে শেখ হাসিনাকে রাজনীতিতে পুনরায় সক্রিয় করার সিদ্ধান্তের খেসারত দীর্ঘ সময় ধরে দেশের মানুষকে দিতে হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে বাকশাল কায়েমের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার হরণ করেছে। সেই রাজনৈতিক শক্তিকে আবার সুযোগ দেওয়া মানে ফ্যাসিবাদকে নতুন করে প্রতিষ্ঠার পথ খুলে দেওয়া। এ ধরনের সিদ্ধান্ত দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলবে বলেও মন্তব্য করেন তিনি।
গণভোট প্রসঙ্গে এনসিপির এই মুখপাত্র বলেন, ভবিষ্যতে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে এবং রাজনৈতিক দিকনির্দেশনা স্পষ্ট হবে।
এ সময় তিনি রাজনৈতিক কারণে পিছিয়ে পড়া বগুড়া জেলার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া–৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। এ ছাড়া উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমির আব্দুল হক সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাবেক স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক দিবস ঘোষণা বিএনপির

দল থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি: ফেসবুকে জামায়াত নেতা

প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে আটক সিফাতের মুক্তি চাইলেন জামায়াত আমির

অতীতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছিল, সরকার ব্যবস্থা নেয়নি: নাহিদ ইসলাম

কেউ অভিযোগ করতে পারবে না মাদ্রাসার শিক্ষার্থীরা মাদক সেবন করে: জামায়াত আমির

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক

স্বরাষ্ট্রমন্ত্রীকে `কাঠের চশমা' খুলতে হবে: জাতীয় নারীশক্তি

বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

ছয় দাবিতে ১১ দলের লংমার্চ, যানজট শঙ্কায় ক্ষমা চাইলেন পরওয়ার

