ভোটের দিন জাবি হলে অবস্থান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর হলের ৪২৪ নম্বর কক্ষ থেকে কেন্দ্রীয় ছাত্রদলের এক সহ-সভাপতিকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে তাকে আটক করা হয়।
আটককৃন হাফিজুর রহমান সোহান কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি। তিনি বিশ্ববিদ্যালয়ের ৩৬ ব্যাচ (২০০৬-০৭ শিক্ষা সেশান) ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী।
অবৈধভাবে হলে অবস্থানের বিষয়ে সাংবাদিকদের সোহান বলেন, “আমি ক্যাম্পাসে এসেছিলাম রাতে, শরীর খারাপ লাগায় এখানে হলে এসে শুয়ে পড়েছি।” আবাসিক হলে অবস্থানের ক্ষেত্রে কোনো অনুমতি নেয়া হয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, “না আমি কোনো অনুমতি নিইনি।”
আটকের পর তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির হাতে হস্তান্তর করা হয়। রবীন্দ্রনাথ হলের কেন্দ্রপ্রধান ও প্রভোস্ট অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, “নির্বাচন চলাকালে আবাসিক হলে সাবেক শিক্ষার্থীদের অবস্থান করা আচরণবিধির লঙ্ঘন। তাই আমরা তাকে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দিয়েছি।”
প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম জানান, “আটক ছাত্রদল নেতাকে সিকিউরিটি গার্ডের কাছে রাখা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো। যেহেতু তিনি সাবেক ছাত্র, কী জন্য এখানে এসেছেন তা জেনে বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

ইউপি নির্বাচনের সময়সূচি ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

