বগুড়ায় সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলা

বগুড়া শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে জেলা পরিষদের অডিটরিয়ামের পেছনে করতোয়া নদীর পাশে হামলার ঘটনা ঘটে।
এইদিন জয়পুরহাটে সমন্বয় সভা শেষে বগুড়ায় আসেন সারজিস আলম। বিকেল ৩টায় তিনি জেলা পরিষদের অডিটরিয়ামে আরও একটি সমন্বয় সভায় যোগ দেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে তিনি বক্তব্য দেন।
এরপর সমন্বয় সভায় যোগ দেওয়ার সময় জেলা পরিষদের পেছনের দিকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। ঘটনার সময় একটি ককটেল জেলা পরিষদ প্রাঙ্গণে বিস্ফোরিত হলেও, আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এনসিপির নেতারা অভিযোগ করেছেন, সারজিস আলম ও দলের নিরাপত্তার জন্য বারবার অনুরোধ জানালেও পুলিশ পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি। তারা বলেন, নিরাপত্তা ব্যবস্থা আগে থেকে গ্রহণ করা হলে এই হামলার ঘটনা প্রতিরোধ করা যেত।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

