ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, ক্ষমতায় না গিয়েও কিছু ব্যক্তি ক্ষমতার প্রভাব দেখাচ্ছেন এবং প্রশাসনিক ক্যু–সদৃশ আচরণ করার চেষ্টা করছেন।
সোমবার (০১ ডিসেম্বর) বিকেলে খুলনা মহানগরীর শিববাড়ী বাবরী চত্বরে আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম।

ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের ঘটনার পর দায়িত্ববোধ থেকেই নতুনভাবে আবির্ভূত ব্যক্তিদের সঙ্গে আলোচনা হয়েছিল। কিন্তু চাঁদাবাজি, অনিয়ম ও দুর্নীতি বন্ধ না হওয়ায় সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। তার ভাষায়, “ক্ষমতায় না গিয়েও অনেকেই ক্ষমতার দাপট দেখাচ্ছেন। কেউ কেউ এমন কথাও বলছেন— জনগণ ভোট দিক বা না দিক, ক্ষমতায় যেতেই হবে। এমন মানসিকতা দেশ কখনোই মেনে নেবে না।”
তিনি আরও বলেন, অসন্তোষ বা দিশাহীনতার কারণে যদি কেউ ভুল পথে হাঁটতে চান, তবে প্রয়োজনে আবারও ৫ আগস্টের মতো গণঅভ্যুত্থান ঘটবে। “৫ আগস্ট সন্ত্রাস ও ফ্যাসিবাদ প্রতিহত হয়েছিল, দরকার হলে সেই শক্তি আবারও মাঠে নামবে।
জামায়াত আমির অভিযোগ করেন, বিভিন্ন ব্যক্তি ও দলের কর্মকাণ্ডে দুর্নীতি বাড়ছে এবং সাধারণ মানুষ তার বোঝা বইছে। তাঁর দাবি, বিপ্লবের পরপরই কিছু গোষ্ঠী ব্যক্তিস্বার্থে জনগণের ওপর চাপ সৃষ্টি করেছে, ফলে চাঁদাবাজি ও হয়রানিতে নিত্যদিনের জীবন অস্থির হয়ে উঠেছে। এতে বিনিয়োগকারী থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী পর্যন্ত সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তিনি বলেন, ইসলামী দলের ওপর চাঁদাবাজির অভিযোগ চাপানোর সুযোগ নেই। ৫ আগস্টের পরিবর্তনের পর মানুষ কিছুটা স্বস্তি পেলেও সমস্যা পুরোপুরি কাটেনি বলেও মন্তব্য করেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

