ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, গ্রেফতার ৪

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বতন্ত্র সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহে গ্রামের বাড়িতে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনার জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার রাত ৩টার দিকে রাফিয়ার পরিবারের বাড়ির গেইটে ঢোলাদিয়া এলাকায় ককটেল নিক্ষেপ করা হয় এবং অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেন, পরে তা মামলা হিসেবে রেকর্ড করা হয়।
পুলিশ বুধবার রাতের ঘটনাসহ নগরের বিভিন্ন স্থানে পৃথক অভিযানে বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ জেলা ডিবি ও কোতোয়ালি মডেল থানা পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাকৃতরা হলেন, মো. মাসুদ রানা (৪৫, কেওয়াটখালী), মো. আরিফ (৩০, বোর্ডঘর), মো. বিপুল (২১) ও মো. রাজন (১৯, ওয়্যারলেস গেইট)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার চারজনকে শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যান্য অজ্ঞাত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

