এনসিপিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিল নির্বাচন কমিশন

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ করা হয়েছে। এ প্রতীক ব্যবহার করে দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে।
নির্বাচন কমিশন জানায়, এনসিপির নিবন্ধন ও প্রতীক বরাদ্দ সংক্রান্ত বিষয়ে কারও আপত্তি থাকলে প্রয়োজনীয় দলিলাদিসহ লিখিতভাবে ১২ নভেম্বরের মধ্যে ইসির সিনিয়র সচিবের কাছে জানাতে হবে।

এর আগে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। দাবি–আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্তভাবে নিবন্ধন সনদ প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

