আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক পেজ সরিয়ে দিল ফেসবুক

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজটি সরিয়ে দিয়েছে ফেসবুক। প্রায় ৩০ লাখের বেশি ফলোয়ার থাকা পেজটি পরিকল্পিতভাবে রিপোর্ট ও কপিরাইট স্ট্রাইকের মাধ্যমে রিমুভ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি। পোস্টে আসিফ লেখেন, ‘ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সকল পোস্ট ও ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিশিয়াল পেজটি (৩০ লক্ষাধিক ফলোয়ার) রিমুভ করে দেওয়া হয়েছে।’
তিনি জানান, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক শেয়ার করে তার পেজটির বিরুদ্ধে সংগঠিতভাবে রিপোর্ট করা হয়। বিশেষ করে ওসমান হাদিকে নিয়ে প্রকাশিত তিনটি ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছাত্র–জনতার অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হিসেবে পরিচিত। পরবর্তী সময়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের ৩টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, ওসমান হাদিকে কেন্দ্র করে দেওয়া পোস্ট, ছবি ও ভিডিওতে ধারাবাহিক রিপোর্ট ও কপিরাইট স্ট্রাইকের কারণে আরও অনেকের ফেসবুক আইডি ও পেজে সমস্যার দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। দাবি করা হচ্ছে, প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকেও হাদি সংশ্লিষ্ট সব ভিডিও একইভাবে সংঘবদ্ধ রিপোর্ট ও কপিরাইট ক্লেইমের মাধ্যমে সরিয়ে ফেলা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

