বগুড়ার সাবেক এমপি সস্ত্রীক দেশত্যাগে নিষেধাজ্ঞা

বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু ও তার স্ত্রী জোবাইদা আহসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) যে অনুসন্ধান চালাচ্ছে, সেই তদন্ত চলাকালেই এ সিদ্ধান্ত এল।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে উপপরিচালক মোহাম্মদ জাকারিয়া নিষেধাজ্ঞার আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করা হয়, সাবেক এমপি রিপুর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন। তদন্ত চলাকালে তিনি ও তার স্ত্রী দেশ ছেড়ে চলে যেতে পারেন এমন আশঙ্কা থেকে তাদের বিদেশগমনে নিষেধাজ্ঞা চাওয়া হয়। আদালত বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত দেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ইউপি নির্বাচনের সময়সূচি ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

