আ. লীগের দৃষ্টিতে নয়, জনগণের দৃষ্টিতে তাকাতে ভারতকে আহ্বান হাসনাতের

ভারতকে বাংলাদেশের দিকে আওয়ামী লীগের দৃষ্টিতে নয়, জনগণের দৃষ্টিতে তাকানোর আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, এ সম্পর্ক হবে দুই দেশের জনগণের মধ্যে। ভারতের পক্ষ থেকে যদি আওয়ামী লীগের দৃষ্টিতে বাংলাদেশকে দেখার চেষ্টা করা হয়, তবে সেটি এই প্রজন্মকে ভুলভাবে বোঝার শামিল হবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার বাজার মসজিদের সামনে শহীদ শরিফ ওসমান হাদির মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ছয় মাসের দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। তার ভাষায়, ভারত থেকে তাদের ‘পুশ’ করা হয় এবং কিলিং মিশন শেষ হওয়ার পর আবার ভারতে নিয়ে যাওয়া হয়। প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন, বিচার বিভাগ, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী এখনো প্রধান আসামিদের গ্রেপ্তার করতে পারেনি বলেও তিনি অভিযোগ করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

শেরপুরে বিস্ফোরক মামলায় স্বাস্থ্যকর্মী ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

