র্যাবকে রাজনৈতিকভাবে এক ঘণ্টার জন্যও ব্যবহার করিনি: বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, “আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের জানমাল রক্ষায় আপসহীন ছিলেন। তার নির্দেশনায় আমরা র্যাব গঠন করেছি। তবে, র্যাবকে রাজনৈতিক বা দলীয় স্বার্থে এক ঘণ্টার জন্যও ব্যবহার করা হয়নি।”
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
লুৎফুজ্জামান বাবর বলেন, “র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, এটা কেউ প্রমাণ করতে পারবে না। কোনো অন্যায় করলে বিএনপি নেতাকর্মীর ক্ষেত্রেও ছাড় দেওয়া হতো না। এই গুণাবলী ছিল বেগম খালেদা জিয়ার।”

তিনি আরও বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নেত্রীর মধ্যে যে দৃষ্টি ও দৃঢ়তা দেখেছি, তা আর কারও মধ্যে পাইনি। অনেক পরে তার ছেলে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে সেই নেতৃত্বের গুণাবলী পেয়েছি। আপনারা দোয়া করবেন, যেন তার নেতৃত্বে আমরা জনগণের রাষ্ট্র গঠন করতে পারি।”
বাবর আরও জানান, তিনি সকালে ঘুম থেকে উঠে ব্যক্তিগতভাবে এখানে এসেছেন। “কোনও রাজনৈতিক পরিকল্পনা নেই। আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়েছি। এটি সম্পূর্ণ ব্যক্তিগত আবেগ,” বলেন তিনি।
তিনি বলেন, “নেত্রীর সঙ্গে আমি দীর্ঘদিন ঘনিষ্ঠভাবে কাজ করেছি। তার দেশপ্রেম দেখেছি। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনও আপস করেননি।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

