ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে দেশ স্বর্ণের দেশে পরিণত হবে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে যেতে পারলে ইনশাআল্লাহ বাংলাদেশ স্বর্ণের দেশে পরিণত হবে। তিনি বলেন, ইসলামের সঙ্গে সম্পৃক্ত থাকলে মানুষ দুনিয়াতে শান্তি পাবে এবং আখেরাতে মুক্তি লাভ করবে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার হোমনা উপজেলা বাসস্ট্যান্ড বালুর মাঠে কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় কুমিল্লা-২ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলমকে পরিচয় করিয়ে দিয়ে চরমোনাই পীর বলেন, ইসলামের পক্ষে থাকা এই ভালো মানুষটিকে ভোট দিলে আল্লাহ তায়ালা জনগণের মুখে হাসি ফোটাবেন—এ বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলমের সভাপতিত্বে আয়োজিত এ জনসভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পশ্চিম জেলা সভাপতি মাওলানা তাজুল ইসলাম, বিশিষ্ট ইসলামিক বক্তা মাওলানা রেজাউল করিম আবরার, হোমনা উপজেলা সভাপতি মাওলানা আরিফুল ইসলাম এবং তিতাস উপজেলা সভাপতি ডা. আব্দুল হান্নান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

