আমাকে ক্ষেপালে আপনার হাফপ্যান্ট খুলে যাবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী গণসংযোগে দেওয়া বক্তব্যকে ঘিরে আলোচনা তৈরি হয়েছে। তিনি বলেন, তাকে ক্ষেপানো হলে উপযুক্ত জবাব দেওয়া হবে এবং এ বিষয়ে তিনি কাউকে ছাড় দেবেন না।
শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর শান্তিনগর বাজারে গণসংযোগকালে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
গণসংযোগে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমাকে ক্ষেপালে আপনার হাফপ্যান্ট খুলে যাবে। কারণ আমরা শেখ হাসিনার হাফপ্যান্ট খুলে দিয়েছিলাম। তাকে হাফপ্যান্ট খুলে দিয়ে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলাম। আমার সঙ্গে কখনো হাঙ্কি-পাঙ্কি করবেন না। করলে অন্য কোথাও গিয়ে করেন।” তিনি আরও বলেন, তার সঙ্গে কেউ হুমকি বা ভয় দেখানোর চেষ্টা করলে তিনি সমুচিত জবাব দেবেন।

এ সময় তিনি বলেন, বিভিন্ন জায়গায় প্রতিপক্ষের লোকজন অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে বলে তারা খবর পাচ্ছেন। তার ভাষায়, গাড়িতে করে হকিস্টিক ও স্ট্যাম্প নিয়ে ঘোরা হচ্ছে, এমনকি গুলিস্তানে এসব সরঞ্জাম পাওয়া যাচ্ছে না বলেও তিনি শুনেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

