মানুষ যেমন কবর থেকে ফেরে না, শেখ হাসিনাও রাজনীতিতে ফিরবে না: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, “মানুষ যেমন কবর থেকে ফিরে আসে না, শেখ হাসিনাও আর কখনও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না।” মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত প্রায় ১০টায় গৌরীপুরের মধ্য বাজারে দলের আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দলকে ধ্বংস করার পর শেখ হাসিনা নিজের প্রয়োজনীয় হিসাব-নিকাশ ও পরিবার-পরিজনসহ যা নেওয়ার ছিল তা নিয়ে ‘দাদার দেশে’ চলে গেছেন।
মামুনুল হক বলেন, “১৬ লাগেজে যা নেওয়ার প্রয়োজন ছিল সব নিয়েই দেশ ছাড়েন তিনি।” আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ওই নারী (শেখ হাসিনা) আর বাংলার মাটিতে ফিরবে—তার স্বপ্নও দেখা যাবে না।

মামুনুল হক সভায় আরও বলেন, নতুন বাংলাদেশের আশায় জুলাই বিপ্লবে সহস্রাধিক মানুষ প্রাণ দিয়েছেন। যারা রক্ত দিয়েছেন, তাদের আত্মত্যাগকে ভুলে যাওয়া যাবে না বলে তিনি দাবি করেন এবং জুলাই বিপ্লবকে রাজনীতিতে যুক্ত করতে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে খেলাফত মজলিসের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

