ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঢাকা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আবদুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আপিল শুনানির চতুর্থ দিনে শুনানি শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে যাচাই-বাছাই প্রক্রিয়ায় কর্নেল (অব.) আবদুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ওই সিদ্ধান্ত ঘোষণা করেন। পরে এ বিষয়ে আপিল করা হলে শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ বলে রায় দেয়।
প্রসঙ্গত, একই আসনে ৩ জানুয়ারি বিএনপির প্রার্থী আমানউল্লাহ আমানসহ দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল।

ঢাকা-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ২১৫ জন। এ আসনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন—বিএনপির প্রয়াত চেয়ারপারসনের উপদেষ্টা ও দলীয় প্রার্থী আমানউল্লাহ আমান, জামায়াতে ইসলামী মনোনীত কর্নেল (অব.) আবদুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

