জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের ‘জামাই আদরে’ রাখা হবে: কৃষ্ণ নন্দী

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের মানুষদের ‘জামাই আদরে’ রাখা হবে বলে মন্তব্য করেছেন খুলনা-১ আসনে দলটির মনোনীত সনাতন ধর্মাবলম্বী প্রার্থী কৃষ্ণ নন্দী।
মঙ্গলবার খুলনা সার্কিট হাউজ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
কৃষ্ণ নন্দী বলেন, “অনেকে বলেন জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা এদেশে থাকতে পারবে না। কিন্তু জামায়াত ক্ষমতায় এলে মুসলমানরা হিন্দুদের এদেশে জামাই আদরে রাখবে। একজন হিন্দুকেও ভারতে যেতে হবে না।”

নির্বাচনকে ঘিরে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “একটি দলের মহাসচিব বলেছেন, জামায়াত বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর নিচ্ছে। কিন্তু জামায়াত কারো বিকাশ নম্বর নিয়ে টাকা দিয়ে ভোট কেনে না।”
তিনি আরও বলেন, “হাটে-বাজারে গরু-ছাগল কেনার মতো করে ভোট কেনাবেচা করা হচ্ছে। এটা ঠিক নয়। টাকা দিয়ে মানুষের ভোট কেনা যাবে না।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

