মাদকসম্রাটদের বুড়িগঙ্গার পানিতে চুবানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজেদের দলে চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদকাসক্তদের কোনো জায়গা নেই—এমন দাবি করে ঢাকা-৮ আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আগামী নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন করবে। তিনি বলেন, যারা মাদকসম্রাট হিসেবে পরিচিত, তাদের বুড়িগঙ্গার পানিতে চুবানো হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মতিঝিল ও দৈনিক বাংলা মোড় এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচনে মাদক ও সন্ত্রাসের প্রভাব নিয়ে অভিযোগ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সুষ্ঠু ভোটের স্বার্থে প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দেশের সব জায়গায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

প্রচারণাকালে তিনি জানান, হকার্স সমিতির সঙ্গে যুক্ত হকারদের পাশে থাকার প্রতিশ্রুতিও রয়েছে তাঁর। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, নির্বাচনে অর্থ ও পেশিশক্তির পাশাপাশি এখন মাদক ও সন্ত্রাসও জড়িয়ে পড়েছে। এ প্রসঙ্গে তিনি আবারও বলেন, মাদকসম্রাটদের কোনো ছাড় দেওয়া হবে না।
নির্বাচনের পরও ১১ দলীয় জোটের ঐক্য বজায় থাকবে জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভবিষ্যতে এই জোটকে আরও বড় করার লক্ষ্য রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত রাজনীতির কারণেই এই জোটের প্রতি মানুষের আস্থা বাড়ছে।
তিনি আরও বলেন, ‘আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। কেউ যেন নির্বাচন বানচাল করতে না পারে, সে বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদকসহ সেগুনবাগিচা বিএনপি কর্মীর ঘটনায় প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যেখানে সমস্যা সেখানেই বিএনপির লোক জড়িত।
প্রচারণার শেষভাগে তিনি আবারও ভোটের দিন প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

