যশোরে ককটেল-পেট্রলবোমাসহ যুবদলের সাধারণ সম্পাদক আটক

যশোরে ৭টি ককটেল,৩টি পেট্রলবোমা সদৃশ কাঁচের বোতল এবং কয়েকটি ধারালো অস্ত্রসহ মাসুদ রানা নামে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শহরের র রায়পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মাসুদ রানা শহরের রায়পাড়া, রাজা বরদাকান্ত রোড এলাকার নজরুল ইসলামের ছেলে এবং ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। পুলিশের অভিযানে রানার বাসার রান্নাঘরের পেছন অংশ থেকে সাতটি ককটেল, তিনটি কাঁচের বোতলে পেট্রলবোমা সদৃশ বস্তু, একটি ছোরা ও দুটি হাঁসুয়া উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ছয়টার দিকে অভিযান চালানো হয় এবং তাকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, এবং বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হবে।

যশোর নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি জানান, তারা অস্ত্রসহ নেতার আটক হওয়ার খবর শুনেছেন। তিনি বলেন, “যুবদল সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না, ব্যক্তির দায় দল কখনো নেবে না।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

