শেরপুরে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুর উপজেলায় বিএনপির পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় মো. রোকনুজ্জমান রুবেল (৩৭) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মির্জাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. রোকনুজ্জমান রুবেল উপজেলার খানপুর ইউনিয়নের ভীমজানী গ্রামের মৃত মো. আব্দুল করিমের ছেলে। তিনি খানপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলে হামলা চালান এবং বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর করেন।
এ ঘটনায় শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, মামলার তদন্তে রুবেলের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

