শেরপুরে নাশকতার মামলায় যুবলীগ সভাপতি গ্রেফতার

বগুড়ার শেরপুরে বিএনপি নেতা গোলাম মোহাম্মদ সিরোজের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলা, বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে খানপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সভাপতি মো. আতাঊর রহমানকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. আতাঊর রহমান উপজেলার বোয়াল কান্দী গ্রামের মহির উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনের প্রচারণায় বিএনপি প্রার্থী জি এম সিরাজের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০২৪ সালের ১৫ নভেম্বর বিএনপি নেতা গোলাম মোস্তফা বাদী হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করেন।

শেরপুর থানার পুরিশ পরিদশর্ক (তদন্ত) জয়নুল আবেদীন জানান বলেন, “তদন্তে আতাঊর রহমানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা জোরদার

‘আপা আসবে, তাই চলে যাচ্ছি: ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ

আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিরাপদে রাখছে বিএনপি: নাহিদ ইসলাম

কারামুক্তিতে মেজর আখতারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জামায়াতের

ছয়টি শার্টের দামের সমান মজুরি চান আমজনতার তারেক

ডিসেম্বর নিয়ে ‘হাইপ’ তৈরির চেষ্টা, শেখ হাসিনা আজই ফিরে আসুক: স্বরাষ্ট্রমন্ত্রী

পত্রিকা নয়, ‘মিথ্যা ন্যারেটিভ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

টাকার বিনিময়ে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে জামায়াতের লিয়াঁজো, অভিযোগ রাশেদ খাঁনের

