ডাকসুতে জুলাই যোদ্ধা তন্বীর সম্মানে পদ শূন্য রাখলো ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৭ সদস্যের প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তবে জুলাই যোদ্ধা তন্বীর সম্মানে একটি পদ শূন্য রেখেছে সংগঠনটি।
বুধবার (২০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত সমাবেশে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই প্যানেল ঘোষণা করেন।
সংগঠনটি জানায়, গত বছরের ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হন ঢাবি শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বী। তার সম্মানে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদ শূন্য রাখা হয়েছে।
ছাত্রদলের নেতারা বলেন, কোটা আন্দোলনে আহত তন্বীর রক্তাক্ত মুখের ছবি দেশজুড়ে আলোড়ন তোলে। ওই দৃশ্য আন্দোলনকে নতুনভাবে উজ্জীবিত করেছিল। তন্বী নিজেও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
তফসিল অনুযায়ী, ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ইউপি নির্বাচনের সময়সূচি ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

